চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফাঁস দেওয়া অবস্থায় জাবেদ (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার শিকলবাহা ইউনিয়নের সোল্লার বাপেরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা নাজেমের ছেলে। পুলিশ জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতের দুই স্ত্রী। তিনি উভয়ের সঙ্গে সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে অবস্থান করছিলেন।
কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।