বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী কে হবেন? হুলিয়ান আলভারেজ নাকি লটারো মার্টিনেজ? ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন এটিই। শেষ বত্রিশের ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিশ্বকাপ শুরুর আগে তার পরিকল্পনা ছিল, নকআউট পর্বে মেসির পাশে খেলবেন হুলিয়ান আলভারেজ। ২০২২ কাতার বিশ্বকাপেও একই সিদ্ধান্ত সফল হয়েছিল। তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর লটারো মার্টিনেজ জায়গা হারান। এরপর পুরো নকআউটে মেসির সঙ্গী ছিলেন আলভারেজ। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। বাম গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপে আসেন আলভারেজ। প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। প্রথম দুই ম্যাচ খেললেও এখনো গোলের দেখা পাননি। জর্ডানের বিপক্ষে শুরু থেকে খেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। অন্যদিকে মার্টিনেজ জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছেন। তার সাম্প্রতিক পারফরম্যান্সও স্কালোনির ভাবনায় নতুন সমীকরণ তৈরি করেছে। জর্ডান ম্যাচের পর স্কালোনি বলেন, দুই ফরোয়ার্ডই দলের জন্য গুরুত্বপূর্ণ। গোলের পাশাপাশি মাঠে তাদের পরিশ্রমও প্রশংসার দাবিদার। আলভারেজকে ম্যাচের ছন্দে ফেরানোর জন্যই একসঙ্গে দুজনকে খেলিয়েছিলেন বলেও জানান তিনি। ম্যাচের আগে অনুশীলনে সম্ভাব্য একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন স্কালোনি। এর পরই পরিষ্কার হবে, কেপ ভার্দের বিপক্ষে মেসির পাশে শুরু করবেন হুলিয়ান আলভারেজ নাকি সুযোগ পাবেন মার্টিনেজ।
শিরোনাম
- কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
- চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
- ছাত্রীকে একান্তে দেখা করতে বলার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
- ‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক
- ১৭ বছর পর রায়; কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন
- রেকর্ড দাবদাহে স্পেনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু
- ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…
- ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!
- কুষ্টিয়ার মানসিক ভারসাম্যহীন সেই যুবক নেপালের নাগরিক
- যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু
- রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের
- রাতে ইংল্যান্ড-কঙ্গো লড়াই, ফের কি ঘটবে বড় অঘটন?
- যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
- গ্যাস সরবরাহ নিশ্চিতে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
- রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জে নাগরিক সেবার মান ও গতি বাড়াতে জেলা প্রশাসনের গণশুনানি
- রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট
মেসির সঙ্গী কে হবেন?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর