লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলবেন লিটন দাস। তার সঙ্গী ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ফলে দুজনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবেন না। টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন। ইনজুরির জন্য তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে খেলেননি। জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্ট খেলেননি। ১৭ জুলাই শুরু এলপিএল শুরু। সেজন্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন না। লিটন খেলবেন না বলেই তিন ম্যাচ টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। সিরিজের জন্য স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলি। বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী ও সৌম্য সরকার। বুলাওয়েতে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।
বাংলাদেশ টি-২০ স্কোয়াড : তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন।