শিরোনাম
প্রকাশ: ০৯:৪০, সোমবার, ২১ আগস্ট, ২০২৩

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের

শুরুতে কিছুটা চাপে পড়া দলকে পথে রাখলেন রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু স্যামসন। শক্ত ভিতে দাঁড়িয়ে শেষ দিকে ঝড় তুললেন রিংকু সিং। বড় সংগ্রহ পেল ভারত। রান তাড়ায় অ্যান্ড্রু বালবার্নি চেষ্টা করলেন বটে, কিন্তু অন্যদের ব্যর্থতায় চ্যালেঞ্জও জানাতে পারল না আয়ারল্যান্ড। দারুণ এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ভারত।

ডাবলিনে রবিবার (২০ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ৩৩ রানে। ১৮৫ রানের পুঁজি নিয়ে আয়ারল্যান্ডকে তারা থামিয়ে দেয় ১৫২ রানে। তিন ম্যাচের সিরিজে প্রথম দু'টিই জিতল জাসপ্রিত বুমরাহর দল। ১ ছক্কা ও ৬ চারে ৪৩ বলে ৫৮ রান করেন রুতুরাজ। স্যামসনের ২৬ বলে ৪০ রানের ইনিংসে ১ ছক্কার সঙ্গে ৫টি চার। ৩ ছক্কা ও ২ চারে ২১ বলে ৩৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রিংকু। আয়ারল্যান্ডের ওপেনার বালবার্নি ৪ ছক্কা ও ৫ চারে ৫১ বলে ৭২ রান করেন। তিনি ছাড়া দলটির আর কেউ ত্রিশও স্পর্শ করতে পারেননি।

ম্যাচে আয়ারল্যান্ডের শুরুটা অবশ্য ভালোই ছিল। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে পরপর দুই ওভারে আঘাত হানে তারা। ভালো কিছুর আভাস দেওয়া ইয়াশাসবি জয়সওয়ালের পর দ্রুত বিদায় নেন তিলাক ভার্মাও। দুই ব্যাটসম্যানই ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ক্যাচ দেন। ৩৪ রানে ২ উইকেট হারানো দলকে এরপর টানেন রুতুরাজ ও স্যামসন। শুরুতে দেখেশুনে খেলতে থাকা দুই ব্যাটসম্যানই পরে দম দেন রানের চাকায়। অষ্টম ওভারে ক্রেইগ ইয়াংকে টানা দুই চার মারেন রুতুরাজ। একাদশ ওভারে জশ লিটলের ওপর ঝড় বইয়ে দেন স্যামসন; তিন চারের সঙ্গে মারেন এক ছক্কা। দুইজনের ৪৯ বল স্থায়ী ৭১ রানের জুটি ভাঙে স্যামসনের বিদায়ে। লেগ স্পিনার বেন হোয়াইটের অফ স্টাম্পের অনেক বাইরের বল স্টাম্পে টেনে আনেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

হোয়াইটের পরের ওভারে চার মেরে ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন রুতুরাজ। এক বল পর মারেন ছক্কা। ম্যাককার্থির স্লোয়ারে ক্যাচ দিয়ে থামেন তিনি। শেষ দিকে দ্রুত রান তোলার কাজ দারুণভাবে করেন রিংকু ও দুবে। তাদের জুটিতে ৫৫ রান আসে ২৮ বলে। ১৯তম ওভারে ম্যাককার্থিকে ১ চার ও ২ ছক্কায় ওড়ান রিংকু। শেষ ওভারে মার্ক অ্যাডায়ারকে দুই ছক্কায় ওড়ান দুবে, রিংকুও মারেন একটি। আরেকটি ছক্কার চেষ্টায় ফাইন লেগে ধরা পড়েন রিংকু। ২ ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন দুবে।

লক্ষ্য তাড়ায় আইরিশদের শুরুটা হয় বাজে ভাবে। প্রাসিধ কৃষ্ণার করা তৃতীয় ওভারে পল স্টার্লিং ও লর্কান টাকারকে হারায় তারা। দুইজনের কেউই খুলতে পারেননি রানের খাতা। লেগ স্পিনার রাভি বিষ্ণইয়ের গুগলিতে বোল্ড হন হ্যারি টেক্টর।
২৮ রানে ৩ উইকেট হারানো দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন বালবার্নি ও কার্টিস ক্যাম্পার। তাদের ৩৫ রানের জুটি ভাঙেন বিষ্ণই। তাকে রিভার্স খেলে দুবের হাতে সহজ ক্যাচ দেন ক্যাম্পার। সতীর্থদের আসা যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন বালবার্নি। আর্শদিপ সিং, ওয়াশিংটন সুন্দারকে ওভারে দুটি করে চার মারা এই ওপেনার দুবেকে তিন বলের মধ্যে ওড়ান ২ ছক্কায়।

৩৯ বলে পঞ্চাশে পা রাখেন বালবার্নি। একটু পর জীবন পান তিনি। ৫৩ রানে ডিপ মিডউইকেটে তার সহজ ক্যাচ ছাড়েন রুতুরাজ। জর্জ ডকরেলকে নিয়ে ৩০ বল স্থায়ী ৫২ রানের জুটি গড়েন বালবার্নি। যেখানে ডকরেলের অবদান ১৩ রান।
এই দুইজন ক্রিজে যতক্ষণ ছিলেন, আয়ারল্যান্ডের সম্ভাবনা অল্প হলেও টিকে ছিল। কিন্তু ডকরেল ফেরার পরের ওভারে বিদায় নেন বালবার্নিও। আর্শদিপকে ছক্কা মারার পরের বলেই কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। সেই সঙ্গে বলা যায় শেষ হয়ে যায় আইরিশদের আশা। এরপর মার্ক অ্যাডায়ারের ৩ ছক্কায় ১৫ বলে ২৩ রানের ইনিংসে কেবল হারের ব্যবধানই কমায়। আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৮৫/৫ (জয়সওয়াল ১৮, রুতুরাজ ৫৮, তিলাক ১, স্যামসন ৪০, রিংকু ৩৮, দুবে ২২*, ওয়াশিংটন ০*; অ্যাডায়ার ৪-০-৩৬-১, লিটল ৪-০-৪৮-০, ম্যাককার্থি ৪-০-৩৬-২, ইয়াং ৪-০-২৯-১, হোয়াইট ৪-০-৩৩-১)

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৫২/৮ (বালবার্নি ৭২, স্টার্লিং ০, টাকার ০, টেকট্র ৭, ক্যাম্পার ১৮, ডকরেল ১৩, অ্যাডায়ার ২৩, ম্যাককার্থি ২, ইয়াং ১*, লিটল ০*; বুমরাহ ৪-১-১৫-২, আর্শদিপ ৪-০-২৯-১, কৃষ্ণা ৪-০-২৯-২, বিষ্ণই ৪-০-৩৭-২, ওয়াশিংটন ২-০-১৯-০, দুবে ২-০-১৮-০)

ফল: ভারত ৩৩ রানে জয়ী

ম্যান অব ম্যাচ: রিংকু সিং

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ভারত ২-০ তে এগিয়ে

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
ম্যানসিটির নজরে মরক্কোর তরুণ মিডফিল্ডার বুয়াদ্দি
ম্যানসিটির নজরে মরক্কোর তরুণ মিডফিল্ডার বুয়াদ্দি
অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো
অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বিশ্বকাপে আফ্রিকার দাপট
বিশ্বকাপে আফ্রিকার দাপট
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
রোনালদোকে পুরো সময় খেলানোর পক্ষে কোচ
রোনালদোকে পুরো সময় খেলানোর পক্ষে কোচ
সর্বশেষ খবর
৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

১ সেকেন্ড আগে | দেশগ্রাম

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান
সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

১ মিনিট আগে | জাতীয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

২ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

২ মিনিট আগে | নগর জীবন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে
তিস্তার পানি বিপৎসীমার ওপরে

৩ মিনিট আগে | দেশগ্রাম

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১০ মিনিট আগে | মন্ত্রীকথন

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা

১৪ মিনিট আগে | জাতীয়

টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৪ মিনিট আগে | দেশগ্রাম

গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি

১৬ মিনিট আগে | মাঠে ময়দানে

সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, কারাগারে ব্যবসায়ী
সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, কারাগারে ব্যবসায়ী

২০ মিনিট আগে | চায়ের দেশ

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ
বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ

৩৪ মিনিট আগে | জাতীয়

ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন

৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে

তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি
তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি

৩৯ মিনিট আগে | নগর জীবন

টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ
টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ

৪০ মিনিট আগে | দেশগ্রাম

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

৪২ মিনিট আগে | চায়ের দেশ

জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা
জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩
মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা
চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা

৫০ মিনিট আগে | জাতীয়

নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫১ মিনিট আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

৫৬ মিনিট আগে | চায়ের দেশ

পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত

৫৮ মিনিট আগে | ক্যাম্পাস

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম উদ্বোধন

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

মশারির ভেতরে সাপের কামড়ে একজনের মৃত্যু
মশারির ভেতরে সাপের কামড়ে একজনের মৃত্যু

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সর্বাধিক পঠিত
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১২ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

৭ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

২১ ঘণ্টা আগে | জাতীয়

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

৯ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

১৯ ঘণ্টা আগে | শোবিজ

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

৭ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা
বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন