যুক্তরাষ্ট্রের ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে দূতাবাস। গতকাল ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল সহায়তার ঘোষণা দিতে পেরে আনন্দিত। আমরা বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি, এমন সব উদ্ভাবনী জনসম্পৃক্ততা কার্যক্রমের প্রস্তাব জমা দিতে, যা আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন করবে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে তুলে ধরবে। আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূর্ণ বিবরণ এবং প্রয়োজনীয় ফর্ম দূতাবাসের ওয়েবসাইটে: https://bd.usembassy.gov/freedom-250-notice-of-funding-opportunity/ এবং https://ow.ly/hOAZ50YAzAq ওয়েবসাইটে পাওয়া যাবে।