বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, গুরুতর অসুস্থতা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ এবং দ্রুত দেশে ফেরার অপেক্ষায়।
উল্লেখ্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।