জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড় দশক আগের অভিযোগ যাচাই-বাছাই করতে গতকাল রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সংস্থাটির একজন সহকারী পরিচালকের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।