বিরোধী দলকে দুর্বল করার রাজনৈতিক প্রবণতা থেকে সরে এসে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল, দুই পক্ষই সংসদীয় গণতন্ত্রের অপরিহার্য অংশ। কোনো পক্ষকে দুর্বল করার চেষ্টা শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করবে। অতীতের রাজনৈতিক সহিংসতায় নিহত ও নির্যাতিতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।
গতকাল সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।