অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারের মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল। বিকালে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গুপ্ত রাজনীতি শুরু করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।