চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ছয় গুণী লেখক। গতকাল দুপুরে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২০২৫ সালে কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান ও শিশুসাহিত্যে এনায়েত রসুল এবং ২০২৬ সালে কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার ও নাটকে মোস্তফা কামাল।
চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি রফিকুজ্জামান রণি, শিউলী মজুমদার, কামরুন্নাহার বিউটি, নন্দিতা দাস, আসাদুল্লা কাহাফ, ফেরারী প্রিন্স, আইরিন সুলতানা লিমা প্রমুখ। অনুষ্ঠানে পার্টনার কনসেপ্ট আইএলটিএস অ্যান্ড স্পোকেন সেন্টার চাঁদপুর ও অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা ডটকম।