জুলাই গণ অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে মামলার অন্যতম আসামি সাবেক পুলিশ প্রধান রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ১ হাজার ৪০০ ব্যক্তিকে হত্যা ও ২৫ হাজারের বেশি মানুষকে আহত করার যে অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল, ট্রাইব্যুনালের বিচারে তা প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেন এ মামলায়। রাজসাক্ষী হিসেবে গত ২ সেপ্টেম্বর সাক্ষ্য দেন আসামি চৌধুরী মামুন। ৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হলে ১২ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। টানা পাঁচ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। ১৬ অক্টোবর প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে ২০ অক্টোবর থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন টানা তিন দিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। সেই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করে দুই পক্ষই। তার আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলার বিচারকাজের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ টেলিভিশন এবং চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য যেসব মামলা দায়ের করা হয়েছে গতকাল তার একটি মামলায় প্রথমবারের মতো রায় দেওয়া হলো। মামলায় আসামি পক্ষ কোনো আইনজীবী নিয়োগ না করায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দোষ দাবি করে যুক্তিতর্ক তুলে ধরেন। তবে আদালতের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রবর্তনে রায়টি ভূমিকা রাখলে তা হবে এক বড় অর্জন।
শিরোনাম
- ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
- এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
- কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- চট্টগ্রামে ছিনতাইকারীর হাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার ২
- ‘তরুণরা বিশ্বাস করে রাজনীতি কোনো ব্যবসা নয় জনসেবা’
- প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
- গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে বিষয়ভিত্তিক আলোচনা সভা
- কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউজার্সি বিএনপির দোয়া মাহফিল
- জবি ছাত্রদলের ২২২ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটি ঘোষণা
- ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল বলে দাবি তামিমের
- প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
- ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
- অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মোংলায় বিক্ষোভ-সমাবেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৯১ মামলা
- ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
- মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
- বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি
ঐতিহাসিক রায়
প্রমাণিত হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর