আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য সারাদেশে ১৯ দিনে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত ১২৮টি নির্বাচনী এলাকায় কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১৪৪টিতে। এই লঙ্ঘনের জন্য বিভিন্ন মেয়াদে মোট জরিমানা হয়েছে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা। এছাড়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৯৪টি। এই পরিসংখ্যান জানুয়ারির ৮ থেকে ২৬ তারিখ পর্যন্ত সময়ের।
নির্বাচন কমিশনার আরও বলেন, ৩০০ আসনের মধ্যে মাত্র ১২৮টি আসনে আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং মোট ১৪৪টি ঘটনার মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।
বিডি প্রতিদিন/এমআই