আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরইসলামপুরে মোহাম্মদপুর মাদ্রাসার মাঠে এ আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথি বলেন, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য তিনি উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাজিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজোয়ানুল হক শীষ, চর ইসলামপুর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এছাড়া বিজয়নগগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নে সাতটি পথসভা, পরামর্শ সভা ও গণসংযোগেও অংশ নেন খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিডি-প্রতিদিন/এমই