রাজধানীর ডেমরায় ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। তিনি বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। আর বিএনপি কাজে বিশ্বাসী বলেই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ডেমরা থানার ৬৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে, তারা পরিবর্তন চায়। তারা একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমূলক বাংলাদেশ দেখতে চায়।
এ সময় ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ