শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ আপডেট: ০২:৩২, বুধবার, ০১ এপ্রিল, ২০২৬

সাগরপথে মানব পাচার, বিদেশে বসে নিয়ন্ত্রণে তিনজন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
সাগরপথে মানব পাচার, বিদেশে বসে নিয়ন্ত্রণে তিনজন

সাগরপথে ইউরোপ যাওয়ার সময় নৌকায় ১৮ বাংলাদেশির মৃত্যুর পর একে একে উঠে এসেছে এর পেছনে জড়িত পাচারকারী চক্রের সদস্যদের নাম। স্বপ্নের ইউরোপে যাওয়ার আকাঙ্ক্ষা পুঁজি করে জেলায় গড়ে উঠেছে একাধিক চক্র। জীবনের ঝুঁকি থাকার পরও পাচারকারীদের প্রলোভনে পড়ে জীবন হারাচ্ছেন অনেক তরুণ। ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করেন এসব চক্রের মূল হোতারা। আর কালেক্টর হিসেবে কাজ করেন দেশে থাকা তাদের স্বজনরা। ঝুঁকিপূর্ণ সাগরপথে ইউরোপে পাচারের সঙ্গে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার কথা জানিয়েছে পুলিশ ও ভুক্তভোগী পরিবারগুলো।

খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক ঘটনায় জড়িত দুটি পাচারকারী চক্রের তিন সদস্য থাকেন ইতালি, পর্তুগাল ও লিবিয়ায়। দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবদুল ওয়াহিদ মোল্লার ছেলে ইতালিপ্রবাসী ছালেহ আহমদ, দোয়ারাবাজার উপজেলার লিবিয়াপ্রবাসী জসিম উদ্দিন, ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে পর্তুগালপ্রবাসী বিলাল মিয়া, দেশে অবস্থানরত তার ভাই দুলাল মিয়া ও জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম এ চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে লিবিয়ায় বসবাসকারী জসিম কাজ করেন একাধিক চক্রের হয়ে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় মানব পাচারে অনেক চক্র সক্রিয় বলে পুলিশ জানিয়েছে। ইউরোপে নেওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় অর্ধাহার-অনাহারে হতাহতের ঘটনায় সুনামগঞ্জে মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দিরাই ও জগন্নাথপুর থানায় করা মামলায় নয়জনকে আসামি করা হয়। গতকাল দিরাই থানায় একটি মামলা করেছেন নৌকায় নিহত সোহানুর রহমান এহিয়ার (২১) বাবা ছালিকুর রহমান। তাঁর বাড়ি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামে। এতে দুই প্রবাসীসহ চারজনকে আসামি করা হয়েছে। জগন্নাথপুর থানায় অন্য মামলাটি করেছেন নিহত আমিনুর রহমানের (৩০) বাবা মো. হাবিবুর রহমান। তাঁর বাড়ি জগন্নাথপুর উপজেলার পাইগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামে। ওই মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম প্রকাশ না করলেও মামলায় লিবিয়া-ইতালিপ্রবাসীসহ দেশে অবস্থানরত মানব পাচারে অভিযুক্ত ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়। পারিবারিক সূত্র জানান, নিহত সোহানুর রহমান এহিয়াকে ঢাকায় পেয়ে সাগরপথে ইউরোপ যাওয়ার প্রস্তাব দেন ইতালিপ্রবাসী ছালেহ আহমদ। ১৩ লাখ টাকার বিনিময়ে গ্রিসে পৌঁছে দেওয়ার চুক্তি হয় তার সঙ্গে। চুক্তি মোতাবেক ১৩ জানুয়ারি বিমানে ঢাকা থেকে লিবিয়া পাঠানো হয় তাঁকে। তখন সাড়ে ৫ লাখ টাকা দেওয়া হয় দালালকে। বাকি সাড়ে ৭ লাখ টাকা গ্রিসে পৌঁছানোর পর দেওয়ার কথা। লিবিয়া পৌঁছার পর ছালেহ আহমদের দেওয়া ডাচ্-বাংলা ব্যাংকের ‘রোহানা অ্যান্ড আলী এন্টারপ্রাইজ’ নামের অ্যাকাউন্টে ৪ লাখ টাকা জমা দেন সোহানের বাবা। আর ছালেহ আহমদের শ্বশুরের কাছে নগদ দেড় লাখ টাকা দেন ছালিকুর রহমান। পরে ২১ মার্চ সোহানসহ ৪৫ জনকে গ্রিসে পাঠানোর উদ্দেশ্যে ‘গেইমে’ তোলা হয়। ২৮ মার্চ খবর আসে দিগ্্ভ্রান্ত হয়ে ছয় দিন সাগরে কাটানোর সময় খাবার ও পানীয় জলের অভাবে ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সোহানসহ সুনামগঞ্জের ১২ জন রয়েছেন। মৃত সবাইকে সাগরে ফেলে দেন পাচারকারী চক্রের সদস্যরা। জানা যায়, ছালেহ আহমদের নেতৃত্বাধীন চক্রের মাধ্যমে ‘গেইমে’ ওঠা দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান সর্দার ময়না (৩০), মোহাম্মদ শাহান (২৫), সাজিদুর রহমান (২৮), জাহানপুর গ্রামের মুজিবুর রহমান (৪০), মাটিয়াপুর গ্রামের মেহেদী হাসান তায়েফ (২৪) পথে মারা যান। তাদের প্রত্যেকের সঙ্গে ১৩ লাখ টাকায় গ্রিস পৌঁছে দেওয়ার চুক্তি হয়। লিবিয়া যাওয়ার পর সাড়ে ৫ লাখ টাকা করে দেয় নিহতদের পরিবার।

খোঁজ নিয়ে জানা যায়, অন্য পাচারকারী চক্রটি পর্তুগাল বসে নিয়ন্ত্রণ করেন ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে বিলাল মিয়া। দেশে অবস্থানরত তার ভাই দুলাল মিয়া ও জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের আজিজুল ইসলাম ‘ইউরোপযাত্রী’ জোগাড়ের কাজ করেন। এ চক্রও লিবিয়া থেকে নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস ও ইতালিতে মানব পাচার করে থাকে। তারা গ্রিস পৌঁছে দিতে জনপ্রতি ১১ লাখ করে টাকা নেয়।

জগন্নাথপুর উপজেলার পাইগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান গ্রিস যেতে চুক্তি করেন পর্তুগালপ্রবাসী বিলাল মিয়ার ভাই দুলাল মিয়ার সঙ্গে। ১৫ জানুয়ারি বিমানে তাঁকে লিবিয়া পাঠান দুলাল। সেখানে তাঁকে রিসিভ করেন লিবিয়াপ্রবাসী জসিম।

জানা যায়, জসিমের বাড়ি দোয়ারাবাজার উপজেলার বগুলা ইউনিয়নের কবিরনগর গ্রামে। ২০ বছর ধরে পরিবার নিয়ে লিবিয়ায় অবস্থান করে মানব পাচার করেন তিনি। সাম্প্রতিক ঘটনায় যে ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের মধ্যে জসিমের আপন ভাগনে আবু ফাহিমও রয়েছেন। তিনি কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

জানা যায়, জগন্নাথপুরের নাঈম মিয়াকে (২৩) গ্রিসে পাঠাতে ১২ লাখ টাকায় চুক্তি করেন ইছগাঁও গ্রামের আজিজুল ইসলাম। দুবাই পৌঁছার পর আজিজুলের ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ৩ লাখ টাকা জমা দেয় পরিবার। নিহত ইজাজুল হক মণি (২৪) বিলাল মিয়া, দুলাল মিয়া ও জসিমের প্ররোচনায় জীবনের ঝুঁকি নিয়ে গ্রিসে যাত্রা করেন। গ্রিস পৌঁছাতে তাঁর বাবার সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করে এ চক্র।

সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ‘মানব পাচারের সঙ্গে কারা জড়িত এ নিয়ে আমাদের কাছে আগের কিছু তথ্য রয়েছে। এ-সংক্রান্ত অনেক মামলা আগে থেকেই চলমান আছে। সম্প্রতি যে ১২ জনের প্রাণহানি হয়েছে, সেসব ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে আমরা আরও কিছু তথ্য পেয়েছি। সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলে তাদের পরামর্শ নিয়েছি। মামলা দুটি নিয়ে পুলিশের টিম কাজ করছে।’

এই বিভাগের আরও খবর
আবেদনে ভুয়া সনদের অভিযোগ, তালিকায় বাংলাদেশের নামও
আবেদনে ভুয়া সনদের অভিযোগ, তালিকায় বাংলাদেশের নামও
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নিহত ৪
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নিহত ৪
সংসদে বাজেট নিয়ে তীব্র বাক্যবিনিময়
সংসদে বাজেট নিয়ে তীব্র বাক্যবিনিময়
দেশে ফিরেছেন ৬৮২৯৭ হাজি
দেশে ফিরেছেন ৬৮২৯৭ হাজি
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স ধার্যের প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স ধার্যের প্রস্তাব
দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি
দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি
বালু তোলা নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
বালু তোলা নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
রেকর্ড ১৬ কোটি টাকা পাগলা মসজিদের দানবাক্সে
রেকর্ড ১৬ কোটি টাকা পাগলা মসজিদের দানবাক্সে
অনেকে ভুল নামে চেনেন যে ফুল
অনেকে ভুল নামে চেনেন যে ফুল
লক্ষ্মীপুরে ‘অদ্ভুত প্রাণীর’ বিচরণে বিস্ময়
লক্ষ্মীপুরে ‘অদ্ভুত প্রাণীর’ বিচরণে বিস্ময়
৪৮ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলনের
৪৮ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলনের
তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

এই মাত্র | নগর জীবন

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

৩১ মিনিট আগে | মাঠে ময়দানে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

৩৫ মিনিট আগে | জাতীয়

২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য

৩৮ মিনিট আগে | বিজ্ঞান

চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ
চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

৩৯ মিনিট আগে | অর্থনীতি

হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ

৫৩ মিনিট আগে | মাঠে ময়দানে

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী
সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

১ ঘণ্টা আগে | নগর জীবন

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক
বসনিয়া নিয়ে মন্তব্যর পর ক্ষমা চাইল মার্কিন সাংবাদিক

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ৭ দিনে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ৭ দিনে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যু

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান
সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

১ ঘণ্টা আগে | জাতীয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | নগর জীবন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে
তিস্তার পানি বিপৎসীমার ওপরে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা

১ ঘণ্টা আগে | জাতীয়

টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, কারাগারে ব্যবসায়ী
সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, কারাগারে ব্যবসায়ী

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ
বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ

১ ঘণ্টা আগে | জাতীয়

ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি
তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি

২ ঘণ্টা আগে | নগর জীবন

টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ
টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

২ ঘণ্টা আগে | চায়ের দেশ

জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা
জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩
মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

৮ ঘণ্টা আগে | জাতীয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১২ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

২২ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

১০ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

২০ ঘণ্টা আগে | শোবিজ

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

৯ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা
ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন