বিয়ে না করায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন হয়েছেন। প্রেমিকের নাম সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২১)। গতকাল ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের এনামুল হকের ছেলে। পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তথ্যটি নিশ্চিত করে থানার উপপরিদর্শক সামছুল আরেফিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক নাইমা জাহানের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রয়াত জলিল মৃধার মেয়ে নাইমা জাহানের সঙ্গে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামের এনামুল হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে তারা কয়েক দফা শারীরিক সম্পর্কে মিলিত হন। একপর্যায়ে নাইমা জাহান গর্ভধারণ করলে তিন মাসের ভ্রুণ নষ্ট করেন সিয়াম। পরে নাইমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকেন। এর মধ্যে নাইমাকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেন সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রাখতে নাইমা রবিবার রাতে লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরোনো বাড়িতে আসেন। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা জাহান ও সিয়ামের বন্ধু পাশের বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের আরিয়ান রাত্রিযাপন করেন। ভোরে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম প্রেমিকা নাইমা জাহানকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলেন। যাতে আশপাশের কেউ না দেখে এ বিষয়ে সতর্ক করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে নাইমা জাহান। এ সময় সেখানে সিয়ামের বন্ধু আরিয়ান উপস্থিত ছিলেন। সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নাইমা জাহান ও বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
থামছে না নৃশংসতা
বিয়ে না করায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে