এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে সাতজনকে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। দেশের ৯ হাজার ৪৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ ছাত্রছাত্রী এবার পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
বহিষ্কৃতের মধ্যে কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে এবং যশোর বোর্ডে দুজন রয়েছেন। এবারই প্রথম সাধারণ নয়টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা চলছে। গতকাল এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।