শিরোনাম
প্রকাশ: ০৮:৪৮, বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ আপডেট:

চ্যাম্পিয়ন্স লিগ: ফাইনালে এক পা ইন্টার মিলানের

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
চ্যাম্পিয়ন্স লিগ: ফাইনালে এক পা ইন্টার মিলানের

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করল ইন্টার মিলান। প্রথম ১১ মিনিটের মধ্যে তারা জালের দেখা পেল দুইবার। বিরতির পর এসি মিলান খানিকটা লড়াই করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না। নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল সিমোনে ইনজাগির দল।

সান সিরোয় বুধবার (১০ মে) দিবাগত রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টারের জয় ২-০ গোলে। এদিন জেকো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারিয়ান। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচবারের দেখায় এই প্রথম মিলানকে হারাতে পারল ইন্টার। আগের চার দেখায় দুবার জিতেছিল মিলান, অন্য দুটি ড্র হয়েছিল।

গোলের জন্য ম্যাচের প্রথম দুটি শটেই সাফল্য পায় ইন্টার। অষ্টম মিনিটে সতীর্থের কর্নারে ছয় গজ বক্সের বাইরে বাঁ পায়ের চমৎকার ভলিতে প্রথম গোলটি করেন অভিজ্ঞ ফরোয়ার্ড জেকো। দ্বিতীয় বেশি বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে গোল করলেন তিনি (৩৭ বছর ৫৪ দিন)। ২০১০-১১ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শালকের বিপক্ষে ৩৭ বছর ১৪৮ দিন বয়সে গোল করেছিলেন রায়ান গিগস।

প্রথম গোলের রেশ না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন ৩৪ বছর বয়সী মিখিতারিয়ান। বাঁ দিক থেকে ফেদেরিকো দিমারকো পাস দেন বক্সের বাইরে। প্রথম স্পর্শে বল ধরে ভেতরে ঢুকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ম্যাচে প্রথম ১১ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেওয়া চতুর্থ দল ইন্টার। এর আগে ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউভেন্তুস, ২০০৯ সালে আর্সেনালর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০২২ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটি এই কীর্তি গড়েছিল।

আরেকটি কীর্তিও গড়ল ইন্টার। তারা প্রথম দল, যাদের ৩৪ বা এর বেশি বয়সী দুজন খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে জালের দেখা পেলেন। পঞ্চদশ মিনিটে স্কোরলাইন হতে পারত ৩-০। হাকান কালহানোগলুর শট পোস্টে লাগে। পরক্ষণে নিকোলো বারেল্লার শট ফিরিয়ে দেন মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ। ৩১তম মিনিটে লাউতারো মার্তিনেস মিলানের বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পাশাপাশি মিলানের ডিফেন্ডার সিমোন কেয়াকে দেখান হলুদ কার্ড। তবে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে দুটি সিদ্ধান্তই পাল্টান তিনি। দারুণ ফর্মে থাকা ফরোয়ার্ড রাফায়েল লেয়াওকে এই ম্যাচে চোটের কারণে পায়নি মিলান। এর প্রভাব দেখা যায় মাঠেও। প্রথমার্ধে গোলের জন্য পাঁচটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। এই সময়ে ইন্টারের ১১ শটের তিনটি লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধে শুরুটা অবশ্য ভালো করে মিলান। ৫০তম মিনিটে ২০ গজ দূর থেকে ব্রাহিম দিয়াসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর আরেকটি ভালো সুযোগ পায় তারা, শট লক্ষ্যে রাখতে পারেননি জুনিয়র মেসিয়াস। খানিক পর ব্যবধান বাড়ানোর বড় সুযোগ আসে ইন্টারের সামনে। জেকোর সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। তার প্রচেষ্টা এগিয়ে এসে পা দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মিয়াঁ।

৬৪তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি মিলান। অলিভিয়ে জিরুদের পাস থেকে সান্দ্রো তনালির শট পোস্টে লাগে। একেবারে শেষ দিকে আরেকটি সুযোগ পায় তারা। কিন্তু তোমাসো পবেগা শট মারেন গোলরক্ষক বরাবর। একই মাঠে আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগ, সেটি হবে ইন্টারের ‘হোম ম্যাচ’।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

মরক্কোর বিপক্ষে এত আগেই মুখোমুখি হতে চাননি ডাচ কোচ

ভেনেজুয়েলার পাশে নেইমার
ভেনেজুয়েলার পাশে নেইমার
মা-বাবার মৃত্যু শোক বুকে চেপে কানাডার হয়ে ইতিহাস গড়লেন তিনি

বিপুল বিনিয়োগেও বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়েছি, এবার লক্ষ্য জার্মানি: প্যারাগুয়ে কোচ

ব্রাজিলে জন্ম, খেলেছেন জাপানের হয়ে; কাকে সমর্থন করবেন সান্তোস?

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতল আয়ারল্যান্ড

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

‘জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই’

সর্বশেষ খবর
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭ জন
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭ জন

এই মাত্র | নগর জীবন

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

১১ মিনিট আগে | দেশগ্রাম

দেশে প্রথমবার আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

১৫ মিনিট আগে | কর্পোরেট কর্নার

৮০তম জন্মদিনে ভেসপার নস্টালজিক উৎসবে রঙিন রোম

২০ মিনিট আগে | পাঁচফোড়ন

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

সম্পর্কের একপর্যায়ে গর্ভবতী, পরে ভ্রূণ নষ্ট; প্রেমিককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ

৩১ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে হিমশিম, নিহত বেড়ে ১ হাজার ৪৫০

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মরক্কোর বিপক্ষে এত আগেই মুখোমুখি হতে চাননি ডাচ কোচ
মরক্কোর বিপক্ষে এত আগেই মুখোমুখি হতে চাননি ডাচ কোচ

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে নৌকাডুবি, নিখোঁজ ৬ জন

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কাপাসিয়ায় সবুজের উৎসব, গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

৫৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে গ্রাম আদালতে ৫ মাসে ১,১৫৯ মামলার মধ্যে নিষ্পত্তি ১,১৩০টি

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলার পাশে নেইমার
ভেনেজুয়েলার পাশে নেইমার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

১ ঘণ্টা আগে | জাতীয়

জলবায়ু মোকাবিলায় সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু মোকাবিলায় সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক
প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

১ ঘণ্টা আগে | জাতীয়

১৭ বছর আগের হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

মা-বাবার মৃত্যু শোক বুকে চেপে কানাডার হয়ে ইতিহাস গড়লেন তিনি
মা-বাবার মৃত্যু শোক বুকে চেপে কানাডার হয়ে ইতিহাস গড়লেন তিনি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড
মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে রাজশাহী কলেজের আবাসিক হলে বৃক্ষরোপণ

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

সিরাজদিখানে আগুনে পুড়ল দুই মুদি দোকান
সিরাজদিখানে আগুনে পুড়ল দুই মুদি দোকান

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিপুল বিনিয়োগেও বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো
বিপুল বিনিয়োগেও বিশ্বকাপে ব্যর্থ উপসাগরীয় দেশগুলো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত
শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

ছয় ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ছয় ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক
ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য

১৫ ঘণ্টা আগে | বিজ্ঞান

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার
হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রাইভেটকারে গরু তুলে পালানোর সময় দুই চোর আটক

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

১০ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার

২২ ঘণ্টা আগে | জাতীয়

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
শাবানার ‘অবুঝ মন’ ৩০ বার দেখেন ওয়াহিদ সাদিক

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পরীর নতুন প্রজেক্ট
পরীর নতুন প্রজেক্ট

শোবিজ

২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত

প্রথম পৃষ্ঠা

স্পারসোকে আধুনিক করতে হবে : প্রধানমন্ত্রী

বাচ্চাদের প্রিয় খালামণি...
বাচ্চাদের প্রিয় খালামণি...

শোবিজ

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নওয়াজের জীবনসংগ্রাম
নওয়াজের জীবনসংগ্রাম

শোবিজ

আবারও তীব্র যুদ্ধ
আবারও তীব্র যুদ্ধ

প্রথম পৃষ্ঠা

সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি

অর্থনীতি বহুমুখীকরণে বিকল্প শিল্প গড়ে তুলতে হবে

সম্পাদকীয়

রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড
রামপুরায় হত্যায় তিন পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়
অফিস সহায়ক চাকরিতে উচ্চশিক্ষিতের ভিড়

সম্পাদকীয়

বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক
রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক

প্রথম পৃষ্ঠা

হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার
হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার

প্রথম পৃষ্ঠা

হাতের টানে উঠছে কার্পেটিং
হাতের টানে উঠছে কার্পেটিং

দেশগ্রাম

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট
লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট

নগর জীবন

নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব
নেইমারের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব

প্রথম পৃষ্ঠা

মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা
মেলান্দহে শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা

দেশগ্রাম

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার
নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’

প্রাণের ক্যাম্পাস

অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন
অটোচালককে শিকলে বেঁধে নির্যাতন

দেশগ্রাম

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দেশগ্রাম

বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না
বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না

প্রথম পৃষ্ঠা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তি

দেশগ্রাম

গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ
গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

বনদস্যুর উৎপাত
বনদস্যুর উৎপাত

সম্পাদকীয়

রোনালদোয় সমস্যা দেখেন না কোচ
রোনালদোয় সমস্যা দেখেন না কোচ

মাঠে ময়দানে