চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী আবদুল হাকিম হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. সাকিব ও মো. শাহেদ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি চায়না রাইফেল, একটি শটগান, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি, বিপুল গুলি এবং ১টি রকেট ফ্লেয়ার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে গত বছরের ৫ আগস্ট রাউজান থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল, একটি শটগান এবং সাতটি গুলি রয়েছে। গতকাল বিকালে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য জানান এসপি সাইফুল ইসলাম সানত। চট্টগ্রামের এসপি সংবাদ সম্মেলনে বলেন, রাউজানে ৭টি অস্ত্রধারী গ্রুপ আগে থেকে সক্রিয় ছিল। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্য যেসব অপরাধী এখনো আমাদের ধরার বাইরে রয়েছে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। তিনি জানান, হাকিম যখন বাড়ি থেকে শহরের উদ্দেশে গাড়িতে ওঠেন তখন তার পিছু নেয় সন্ত্রাসীদের কয়েকজন। মদুনাঘাট ব্রিজের ওপর অপেক্ষায় ছিল আরেকটি গ্রুপ। ব্রিজ অতিক্রম করার পরপরই তার ওপর আক্রমণ করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে- কর্ণফুলী নদীর তীরের বালুমহাল দখল এবং স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই আবদুল হাকিমকে হত্যা করা হয়। তাকে ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনায় ১৫ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী দল অংশ নেয়। যাদের মধ্যে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
শিরোনাম
- ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- পথচারীর সাথে ধাক্কা খাওয়ার পর ধরা পড়ল ১০ হাজার ইয়াবা
- ১৩ ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
- গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান ডিএমপি কমিশনারের
- ৪ দিনই বোরকা পরে, না হয় মুখ ঢেকে এসেছিলেন ওই গৃহকর্মী
- ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর
- ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট ববির
- গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
- সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই
- কেন সীমান্তে আবার লড়াই করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া?
- ঢাকা কলেজের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ
- ডেঙ্গু প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি : ডিএনসিসি প্রশাসক
- বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ
- জর্ডান সীমান্ত ক্রসিং আবারও খুলে দিচ্ছে ইসরায়েল
- বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন : তথ্য উপদেষ্টা
- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ : তারেক রহমান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
- ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন
- টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা