গাজীপুরের কালীগঞ্জে এক ব্যক্তির মরদেহ (৫৫) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার (২ জুন) তুমুলিয়া ইউনিয়নের একটি সড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ছাইফুল ইসলাম (৪৮) কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তর সোম এলাকার সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/এমএল