নোয়াখালী সুধারামের ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে ইমরানের নেতৃত্বে ভেকুমেশিনের দালালির টাকার জন্য বসতঘরে ‘কিশোর গ্যাং’ সদস্যরা সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করেছে। এতে নারীসহ আহত হয়েছেন ৭ জন।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে। এ সময় সন্ত্রাসীরা নগদ টাকাসহ মালামাল লুটপাট করেছে।
আহতদের মধ্যে আনোয়ারা বেগম (২৬), মো. স্বপন (২৭), মো. সাগর (১৭), মো. ফাহিম (১২), পেয়ারা বেগম (৫৫), খলিল (৬০) ও মো রনিকে সোমবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসীদের হামলায় আহত আরেকজন পারভেজ এই ঘটনার পর নিখোঁজ রয়েছেন।
এই ঘটনায় ইমরানের বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) শীরাম চন্দ্র ভট্টাচার্য জানান, এই ঘটনায় মামলা নেওয়া হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি