রাশিয়ার শ্রম উইং নিয়ে ‘ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব’ শীর্ষক একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার মস্কোর বাংলাদেশ দূতাবাস। প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ দাবি করে দূতাবাস জানায়, এ ধরনের অভিযোগপত্র সম্পর্কে দূতাবাস অবগত নয়। প্রতিবাদলিপিতে বলা হয়, কেউ যদি অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েও থাকে, তবু তদন্ত বা কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়াই সেটিকে সংবাদ হিসেবে প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়ার পরিপন্থি। দূতাবাসের দাবি, প্রথম সচিবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণও উপস্থাপন করা হয়নি। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, অতীতেও একই নাম ও ব্যাচের অন্য এক কর্মকর্তার তথ্য ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। দূতাবাস আরও জানায়, দূতাবাসে কোনো আবেদন বা চাহিদাপত্র অনুমোদনের ক্ষেত্রে রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক অনুমোদন বাধ্যতামূলক। ফলে ঘুষ বা মূল্যবান উপহারের বিনিময়ে আবেদন অনুমোদনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। বলা হয়, রাষ্ট্রদূতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশ্লিষ্ট প্রথম সচিব সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে আসছেন। মন্ত্রণালয়ের কোনো দাপ্তরিক সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বার্তা ছাড়াই শুধু একটি অভিযোগপত্রের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করাকে দূতাবাস অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে। তারা জানায়, অতীতে একই নাম ও বিসিএস ব্যাচের দুই কর্মকর্তাকে গুলিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। একজনের রোল ১০৪৯৭৮ (পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত), অন্যজনের রোল ৩১৪৮৭ (রাশিয়ায় প্রথম সচিব হিসেবে কর্মরত)। মস্কোতে বাংলাদেশি কমিউনিটির প্রধান শাহীন খান প্রতিবেদনকে বানোয়াট আখ্যা দিয়ে বলেন, অবৈধ জনশক্তি ব্যবসায়ী ও দালাল চক্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় এবং সিন্ডিকেট ভাঙায় এ অপপ্রচার। প্রথম সচিব মাত্র ৪-৫ মাস আগে যোগদান করায় এসব অভিযোগ যুক্তিহীন। পত্রিকাটি পরবর্তীকালে তাদের প্রকাশিত খবর প্রত্যাহার করে নেয়।
শিরোনাম
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
৩৩ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম