রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- সবুজবাগে নিলুফা ইয়াসমিন (২৯), কামরাঙ্গীরচরে রিহাদ (১১), হাজারীবাগে সাগর (২১) এবং ঢামেক হাসপাতালে এক নবজাতক।
সবুজবাগ থানার এসআই ফাতেমা জানান, গতকাল সকালে সবুজবাগের একটি বাসা থেকে নিলুফা ইয়াসমিন নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামী আনোয়ার হোসেন এসআই হিসেবে গাজীপুর মহানগর পুলিশে কর্মরত। গতকাল হাজারীবাগে গণকটুলিতে সাগর নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঢামেক হাসপাতালের বাগান গেটের সামনে ফুটপাতের ওপর থেকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় এক দিন বয়সি এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই লাভলু আহামেদ বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।