বরিশালের বানারীপাড়ায় বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ইলুহার খালের ওপর নির্মিত সেতুর একটি স্প্যান ভেঙে পড়েছে। এতে বানারীপাড়া উপজেলার সঙ্গে পিরোজপুরের স্বরূপকাঠির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সংঘটিত ঘটনায় দুই উপজেলার ১১টি ইউপির হাজারো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি বাল্কহেড ইলুহার খালের সেতুর নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সেতুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সেতুর এক প্রান্তের তৃতীয় পিলার হেলে যায় এবং একটি স্প্যান ভেঙে বাল্কহেডের ওপর আছড়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও সৈয়দ বজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব জানান, দুর্ঘটনার সময় বাল্কহেডে থাকা সারেং, সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে সেতুর স্প্যান ধসে পড়ায় বানারীপাড়া ও স্বরূপকাঠির মধ্যকার গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বানারীপাড়া হয়ে স্বরূপকাঠির মিয়ারহাটসহ আশপাশের এলাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে যাত্রী ও পরিবহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই একজন উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘দায়ী বাল্কহেডের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
বাল্কহেডের ধাক্কায় সেতু ক্ষতিগ্রস্ত, দুই উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম