নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামে এক ডিশ ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। চানমারী মাউড়াপট্টি ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে গতকাল দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে। নাছির মাউড়াপট্টির সাইজ্জদিনের ছেলে। স্থানীয়রা জানান, নাছির তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুরে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে সোনারগাঁয়ে মুক্তিশপুর গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নজরুল ওই গ্রামের গাজী মিয়ার ছেলে। নিহতের স্ত্রী জানান, রাতে ৪-৫ জন মুখোশধারী তাদের বাড়ির সামনে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পরই তারা ঢুকে নজরুলকে হাত-পা বেঁধে মারধর শুরু করে। বাধা দিতে গেলে শাহানাজকেও হাত-পা ও গলায় গামছা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাদের চিনে ফেলায় স্বামীকে শ্বাস রোধে হত্যা করা হয়। দুর্বৃত্তরা নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
ডিশ ব্যবসায়ীকে ছুরি মেরে গৃহকর্তাকে শ্বাস রোধে হত্যা
নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে