যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবসানের ঘোষণা দিয়েছে। এ সুমতি প্রশংসাযোগ্য। বিশ্ব অর্থনীতি ভালো নেই গত ছয় বছর ধরে। করোনাভাইরাস আগ্রাসন বিশ্ববাসীর জন্য ডেকে আনে অস্তিত্বের সংকট। ৭১ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এই মহামারি। বিশ্ব অর্থনীতির জন্যও ডেকে আনে বিপর্যয়। সে বিপদ না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বেসামাল অবস্থা সৃষ্টি করে বিশ্বজুড়ে। ইউরোপের জ্বালানি তেল ও গ্যাসের বড় অংশ সরবরাহ হতো রাশিয়া থেকে। ইউক্রেন আগ্রাসনের অজুহাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় রাশিয়ার ওপর। এ নিষেধাজ্ঞায় বিশ্বের জ্বালানির বাজারে দেখা দেয় অস্থিরতা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বহাল থাকতেই গাজায় ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তোলে। সাগরপ্রান্তের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে ইয়েমেনের হুতির হামলার পর। সংকট উপশমের আগেই ইরানে আকাশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বাত্মক হামলা মানব ইতিহাসের সোনালি ঐতিহ্যের অধিকারী পারস্য সভ্যতাকে ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি সৃষ্টি করে। যুদ্ধে ইরান অকল্পনীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও তাদের পাল্টা আঘাত হানার ক্ষমতা বিশ্ববাসীকে বিস্মিত করেছে। ইরানিরা শিখিয়েছেন তারা এমন এক জাতি যারা মরার আগে মরে যাওয়ার আত্মঘাতী পথে হাঁটে না। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা তাদের বাধ্য করছে তেহরানের সঙ্গে সমঝোতায় উপনীত হতে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন- ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্র এ প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে তাদের অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছে। ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায় ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়। বিশ্ব থেকে পারমাণবিক অস্ত্রের বিলোপ ঘটুক এটি শান্তিপ্রিয় সব মানুষের দাবি। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পরাশক্তিগুলো অস্ত্র মজুত করবে আর ইরান ওম শান্তি বলে নিজেরা নিরস্ত্র থাকবে তাতে ন্যায়ের কোনো লক্ষণ নেই। তারপরও আমরা চাই ইরান ও বিশ্ববাসীর স্বার্থে যুদ্ধ বন্ধের সমঝোতা হোক। ইরানের ওপর থেকে অবরোধ উঠে যাক। ফিলিস্তিন সমস্যার দ্বিজাতিভিত্তিক সমাধানও প্রত্যাশিত।
শিরোনাম
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
- শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
- তেভাগা আন্দোলনের জনক হাজী দানেশের মৃত্যুবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ
- বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
- বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
- লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
- বিশ্বকাপে আফ্রিকার দাপট
- ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
- জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু
- পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- নিরাপদ মাতৃত্বে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সহযোগী ‘জননী’
- ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
- বগুড়ায় গাড়ি বিক্রির শোরুমে আগুন
- রূপগঞ্জে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব
- চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সুমতি
ফিলিস্তিন সমস্যারও সমাধান কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে