শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ আপডেট: ০২:৪৯, সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কাপাসিয়ায় রানীগঞ্জ সনমানিয়া সেতুর কাজ শেষ হবে কবে?

সাত বছরে অগ্রগতি মাত্র ৩০ শতাংশ
খায়রুল ইসলাম, গাজীপুর
প্রিন্ট ভার্সন
কাপাসিয়ায় রানীগঞ্জ সনমানিয়া সেতুর কাজ শেষ হবে কবে?

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীর ওপর রানীগঞ্জ-সনমানিয়া সেতু নির্মাণ শুরুর পর সাত বছরেও কাজ শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও নানা সীমাবদ্ধতা এবং ডিজাইন পরিবর্তনের কারণে সেতুটির নির্মাণ কাজ এগোচ্ছে ধীরগতিতে। প্রায় সাত বছরে দুই দফায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ শতাংশ। আগামী ডিসেম্বর মাসে সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে।

তবে সেতুর নির্মাণ কাজটির কাক্সিক্ষত অগ্রগতি না হওয়ায় ঠিকাচুক্তি বাতিলের জন্য সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান। অপরদিকে ডিজাইন পরিবর্তনসহ নানা কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও ‘এখন পুরো উদ্যমে কাজ চলছে’ বলে দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা, গাজীপুর জেলা শহর, কাপাসিয়া উপজেলার সনমানিয়া, ঘাগুটিয়া ও আড়ালিয়া, নরসিংদীর মনোহরদী, লাখপুর ও শিবপুর উপজেলার এবং সিলেট অঞ্চলের মানুষের সহজে যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের সংযোগস্থলে একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জ-আড়ালিয়া-লাখপুর সড়কের শীতলক্ষ্যা নদীর ওপর ২০১৯ সালের ২২ মে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ৫৮৪ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থ্য বিশিষ্ট এ সেতুতে ১৯ মিটার করে ৮টি ভায়াডাক ও ৪৮ মিটার করে ৯টি স্প্যান থাকবে। সেতুটির নির্মাণ কাজ পায় ‘নাভানা কনস্ট্রাকশন লিমিটেড’। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিমূল্য হয় ৬৮ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৭৩৬ টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ২২ মে। সেতু নির্মাণের নির্ধারিত তিন বছর সময়ে মাত্র ১৫ শতাংশের বেশি কাজ শেষ করতে না পারায় এবং নানা ত্রুটি বিচ্যুতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নাভানা কনস্ট্রাকশন লিমিটেড’-কে জরিমানা করে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে এলজিইডি। পরবর্তীতে নতুন করে দরপত্র আহ্বান করে ৭২ কোটি ৯৫ হাজার ৮৫৬ টাকা চুক্তিমূল্যে ‘এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ এবং ‘কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’কে যৌথভাবে কার্যাদেশ দেওয়া হয়। তারা ২০২৩ সালের ১২ জানুয়ারি নতুন করে কাজ শুরু করে এবং তাদেরকে এ সেতুটি ২০২৬ সালের ১৮ জানুয়ারির মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু ওই সময়েও নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঠিকাদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে তা ২০২৬ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

সেতুর বিষয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, ‘কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর ওপর রানীগঞ্জ-সনমানিয়া ব্রিজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো চলাচলের উপযোগী হয়নি।’ তিনি আরও বলেন, ‘এই ব্রিজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আমি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে কথা বলেছি। তিনি এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেছেন। এ ছাড়াও সংসদের ৭২ বিধি অনুযায়ী এ বিষয়টি নিয়ে আমি সংসদে কথা বলেছি। রাষ্ট্রপতির ভাষণের ওপর নির্ধারিত বক্তব্যে আমি কাপাসিয়ার উন্নয়ন নিয়ে কথা বলেছি, তখন আবার এ বিষয়টি পুনরুল্লেখ করা হয়েছে। এই সেতুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে আমি চেষ্টা করেছি, আমার চেষ্টা অব্যাহত থাকবে। আশা করি সেতুটি দ্রুত বাস্তবায়ন হবে এবং কাপাসিয়ার গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা খুব শিগগিরই পূরণ হবে ইনশাল্লাহ।’

কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার অয়াহিদুল ইসলাম বলেন, ‘নদীর মাঝখানে একটি পিলারের জন্য ১ হাজার ৫০০ মিলিমিটার গভীরতার দুটি পাইলিং করতে গিয়ে দুই দফায় মাটি ধসে যাওয়ার কারণে খাঁচা নামানো হলেও পুরো ঢালাই করা সম্ভব হয়নি। পরবর্তীতে এ ব্যাপারে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন করে ডিজাইন পরিবর্তন করে ১ হাজার মিলিমিটার পাইলিংয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়। পরে গত বছরের নভেম্বর মাসে কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ায় আবার পাইলিংয়ের কাজ শুরু করা হয়েছে। এখন নদীর ভিতরে ২ নম্বর পিলারের মাটি কাটার কাজ, ভায়াডাকের সাটারিংয়ের কাজ চলমান রয়েছে। কাজের গতি আগের চেয়ে বেড়েছে। আশা করছি নির্দিষ্ট সময়েই সেতুর নির্মাণ কাজ শেষ হবে।’ এ পর্যন্ত সেতুর ৩০ শতাংশেরও বেশি কাজ সমাপ্ত হয়েছে বলে এই প্রকৌশলী জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ‘আগে ডিজাইনগত যে সব পরিবর্তন ছিল, তা এরই মধ্যে সংশোধন করে দেওয়া হয়েছে। তারপরেও কাজের গতি কম হওয়ার কারণে বারবার ঠিকাদারকে তাগাদা দেওয়া সত্ত্বেও কাজটি কাক্সিক্ষত অগ্রগতি না হওয়ায় ঠিকাচুক্তি বাতিলের জন্য সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ পর্যন্ত সেতুর ৩০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে।’

এই বিভাগের আরও খবর
কাপাসিয়ায় মিলল ঢাকাই মসলিনের ‘ফুটি কার্পাস’
কাপাসিয়ায় মিলল ঢাকাই মসলিনের ‘ফুটি কার্পাস’
সাংবাদিক দেখে চিকিৎসকের দৌড় ভিডিও ভাইরাল
সাংবাদিক দেখে চিকিৎসকের দৌড় ভিডিও ভাইরাল
পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী
পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী
আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
খুলনায় প্রকাশ্যে স্কুলছাত্রীকে গুলি
খুলনায় প্রকাশ্যে স্কুলছাত্রীকে গুলি
গ্রিস সীমান্তে নিহত বাংলাদেশির লাশ নিয়ে বিপাকে দূতাবাস
গ্রিস সীমান্তে নিহত বাংলাদেশির লাশ নিয়ে বিপাকে দূতাবাস
সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
রেকর্ডসংখ্যক ভোটার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির
রেকর্ডসংখ্যক ভোটার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির
দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হলো যুবককে
দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হলো যুবককে
ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের ৫৬ জনের বিরুদ্ধে মামলা
ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের ৫৬ জনের বিরুদ্ধে মামলা
সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার
সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার
সুন্দরবনে মৃত্যুফাঁদ থেকে বাঁচল হরিণ
সুন্দরবনে মৃত্যুফাঁদ থেকে বাঁচল হরিণ
সর্বশেষ খবর
আশুরের গোলে মিশরের লিড
আশুরের গোলে মিশরের লিড

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

২৫ মিনিট আগে | দেশগ্রাম

চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু
চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু

৫৩ মিনিট আগে | নগর জীবন

পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে আজ এককাট্টা যারা
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে আজ এককাট্টা যারা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার
লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত
কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত
গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল
জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা
দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের
৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

২ ঘণ্টা আগে | নগর জীবন

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, নিরাপদ আশ্রয়ে মাছ ধরার ট্রলার
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, নিরাপদ আশ্রয়ে মাছ ধরার ট্রলার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

খুলনায় স্কুল ছাত্রীকে গুলি, হাসপাতালে ভর্তি
খুলনায় স্কুল ছাত্রীকে গুলি, হাসপাতালে ভর্তি

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি

২ ঘণ্টা আগে | জাতীয়

দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল শিশু বন্ধন
দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল শিশু বন্ধন

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে এমপি মান্নানের উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণ
সোনারগাঁয়ে এমপি মান্নানের উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণ

২ ঘণ্টা আগে | নগর জীবন

স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে: এমপি সেলিমুজ্জামান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে: এমপি সেলিমুজ্জামান

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

অস্ট্রেলিয়া ম্যাচে শুরুর একাদশে ‘অনিশ্চিত’ সালাহ
অস্ট্রেলিয়া ম্যাচে শুরুর একাদশে ‘অনিশ্চিত’ সালাহ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জয়পুরহাটে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
জয়পুরহাটে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুন্দরবনে ১০ জেলে আটক
সুন্দরবনে ১০ জেলে আটক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

৩ ঘণ্টা আগে | জাতীয়

১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার
তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল

১৫ ঘণ্টা আগে | শোবিজ

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের
ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

৬ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?
ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?
কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

১৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার
মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর
ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

১১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব
ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব

১৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো
১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে
‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

১৪ ঘণ্টা আগে | জাতীয়

মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো
মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী
শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

১০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী
ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী

৯ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি
খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১০ ঘণ্টা আগে | অর্থনীতি

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি
ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক
রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ
এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ

১৪ ঘণ্টা আগে | শোবিজ

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্পেন যে আছে ভুলতে বসেছিলাম
স্পেন যে আছে ভুলতে বসেছিলাম

প্রথম পৃষ্ঠা

যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ
যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ

মাঠে ময়দানে

আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স
আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

নগর জীবন

জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প
জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প

নগর জীবন

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না

নগর জীবন

তিমির মহাসমাবেশ
তিমির মহাসমাবেশ

পরিবেশ ও জীবন

বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?
বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?

টেকনোলজি

চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা
চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা

পেছনের পৃষ্ঠা

চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম
চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম

পরিবেশ ও জীবন

নাটক ‘আমাদের বিশ্বকাপ’
নাটক ‘আমাদের বিশ্বকাপ’

শোবিজ

স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা
স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা

দেশগ্রাম

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

নগর জীবন

ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও
ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও

পরিবেশ ও জীবন

গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার
গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার

পরিবেশ ও জীবন

১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস
১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস

নগর জীবন

খান আতা জোর করেই সিনেমায় আনেন
খান আতা জোর করেই সিনেমায় আনেন

শোবিজ

শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী

শোবিজ

প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’
প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’

শোবিজ

চিকিৎসক-রোগী সম্পর্ক
চিকিৎসক-রোগী সম্পর্ক

সম্পাদকীয়

ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

দেশগ্রাম

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা
ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা

দেশগ্রাম

সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি
সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি

দেশগ্রাম

জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’
জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’

শোবিজ

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

সম্পাদকীয়

মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

দেশগ্রাম

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম
একসঙ্গে পাঁচ শিশুর জন্ম

দেশগ্রাম

ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!
ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!

নগর জীবন

আলুবোখারা চাষে বাজিমাত
আলুবোখারা চাষে বাজিমাত

শনিবারের সকাল