সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে লাশ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করেন।
সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।
বৃহস্পতিবার সাদাপাথরে তিন বন্ধুসহ বেড়াতে যান সুব্রত সাহা। সাদাপাথর জিরো পয়েন্টের ধলাই নদীর উৎসমুখে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যান সুব্রত। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পাননি। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।