এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। গতকাল সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্য তালিকা একই দিন সকাল থেকে কার্যকর হয়েছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।