আমার এক ছোটভাই বললো, মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে, আমার জীবনে এখন আর কোনো স্বপ্ন নেই। আমি বললাম, কথা সত্য, মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে। যখন আর স্বপ্ন থাকে না, তখন বেঁচে থাকার যে সুখ, সেই সুখটা পাওয়া যায় না। কিন্তু তোর বয়স কতই বা। পুরো জীবনই তো সামনে পড়ে আছে। তাহলে তোর জীবনে কেন কোনো স্বপ্ন থাকবে না। কী হয়েছে তোর? কোনো সমস্যা? কী সমস্যা? আমাকে খুলে বল। ছোটভাই বললো, খুলে বলার কিছু নেই ভাই। আমার জীবনে স্বপ্ন কীভাবে থাকবে? স্বপ্ন তো আর হেঁটে হেঁটে বা দৌড়িয়ে দৌড়িয়ে দেখা যায় না। স্বপ্ন দেখতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে। কিন্তু রাত জেগে খেলা দেখার কারণে তো ঘুমাতেই পারছি না। মোটকথা, ঘুম নেই, স্বপ্নও নেই। অথবা টুকটাক ঘুম, টুকটাক স্বপ্ন। টুকটাক স্বপ্নে কি জীবন চলে? আমি বললাম, এই যে ঘুমের সমস্যা, এটা কিন্তু আমাদের সবারই কম বেশি হচ্ছে। কিন্তু বিশ্বকাপ খেলা না দেখলেও তো চলছে না। ছোটভাই বললো, খেলাগুলো যদি দিনে হতো, তাহলে কতই না ভালো হতো। এবার পাশ থেকে একজন বলে উঠল, দিনে খেলা হলে ঘুমের ডিস্টার্ব হতো না, এটা ঠিক আছে। কিন্তু খেলার ডিস্টার্ব ঠিকই হতো। আমি বললাম, খেলার ডিস্টার্ব হতো মানে? লোকটা বললো, আমাকে টিভির সামনে বসতে দেখলেই আমার স্ত্রীর একটা না একটা বাজারের কথা মনে পড়ে। হয় লবণ, না হয় পিঁয়াজ, না হয় রসুন। ব্যস, কানের কাছে এসে শুরু করে ঘ্যানরঘ্যানর। তখন কিসের টিভি দেখা আর কিসের কী! খেলা রাতে হওয়ায় মন দিয়ে টিভিটা দেখতে পারছি, খেলাটা উপভোগ করতে পারছি। স্ত্রী নাক ডেকে ঘুমায়, আমি আরামসে টিভি দেখি। মানে খেলা দেখি। এবার আমি বললাম, রাতের বেলা খেলা দেখে দিনে যখন চোখভরা ঘুম নিয়ে ঝিমাতে থাকেন, তখন আপনার স্ত্রী কিছু বলে না? লোকটা বলল, স্ত্রী তো অনেক কিছুই বলে। তবে আমি শুনতে পাই না। কারণ, সারা রাত জেগে খেলা দেখার কারণে মাথা ঝিমঝিম করতে থাকে, কানের ভিতর ভোঁ ভোঁ আওয়াজ হতে থাকে। এত আওয়াজের ভিড়ে বউয়ের কথার আওয়াজ হারিয়ে যায়। আমি ঝিমাতে থাকি। ছোটভাই বললো, এইগুলো আসলে কোনো কথা না। খেলার কারণে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এটাই হলো মূল কথা। আমি বললাম, তাহলে খেলা না দেখলেই হয়। খেলা দেখার জন্য তো আর কেউ জোর করছে না। ছোটভাই বললো, কে বললো জোর করছে না? আমার বাড়িওয়ালা আমাকে খেলা দেখার জন্য জোর করছে। আমাকে এমন হুমকিও দিয়েছে, যদি আমি খেলা না দেখি, তাহলে উনি নাকি আমাকে তার বাড়ি থেকে বের করে দেবেন। আমি বললাম, বাড়িওয়ালা তোকে এই কথা বলেছে? কিন্তু কেন? ছোটভাই বলল, আসলে হয়েছে কি, বাড়িওয়ালা ঘুমপাগল পাবলিক। এই লোক বসেও ঘুমায়, দাঁড়িয়েও ঘুমায়, হাঁটতে হাঁটতেও ঘুমায়। তো সে যখন রাতে খেলা দেখতে টিভির সামনে বসে, তখন কীসের খেলা দেখবে, ঘুমাতে ঘুমাতে নাক ডেকেই কূল পায় না। এজন্য সে চায় আমি যেন তার পাশে থাকি। মানে গোল হলে অন্তত ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে পারি। ঘুম ভাঙানোর জন্য একজন মানুষের দরকার আছে না?
শিরোনাম
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
চোখে বিস্তর ঘুম
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
৩৩ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম