♦ কারও মাথায় নিজের আইডিয়া ঢুকিয়ে দিতে পারলে তাকে বলে শিক্ষক।
কারও পকেটের টাকা নিজের পকেটে ঢুকিয়ে দিতে পারলে তাকে বলে বস।
যে দুটো কাজই করতে পারে, তাকে বলে স্ত্রী।
আর যে কোনোটাই পারে না, তাকে বলে স্বামী!
♦ সান্তা চাকরির আবেদনপত্র পূরণ করছিল।
এক জায়গায় লেখা ছিল, কত বেতন আশা করেন?
অনেকক্ষণ চিন্তা করে সে লিখল, ‘জি, অবশ্যই আশা করি!’
♦ সান্তা খুব দ্রুত গাড়ি চালানোর অপরাধে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হলো। ম্যাজিস্ট্রেট বললেন, কী নেবে? ৩০ দিনের জেল, নাকি ৩ হাজার টাকা জরিমানা?
সান্তা একটু ভেবে বলল, টাকাটাই নেব!
♦ বান্তা বলল, আমি এমন এক নতুন কম্পিউটার বানিয়েছি, যা একেবারে মানুষের মতো আচরণ করে! সান্তা জিজ্ঞেস করল, কীভাবে?
বান্তা উত্তর দিল, যখনই কোনো ভুল করে, তখনই অন্য কম্পিউটারকে দোষ দেয়!’
♦ বান্তা একদিন খুব সস্তা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেল। সেখানে গিয়ে সে দেখল, তার বন্ধু রামলাল ওয়েটারের কাজ করছে।
বান্তা একটু ভাব নিয়ে বলল, ‘রামলাল, এমন থার্ড-ক্লাস রেস্টুরেন্টে কাজ করতে তোমার লজ্জা লাগে না?’ রামলাল হাসিমুখে উত্তর দিল, ‘আমি হয়তো থার্ড-ক্লাস রেস্টুরেন্টে কাজ করি, কিন্তু তোমার মতো সেখানে খেতে আসি না!”
♦ এক সেলসম্যান সান্তাকে জিজ্ঞেস করল, আপনি কোন সাবান ব্যবহার করেন? সান্তা বলল, নয়নের সাবান, নয়নের টুথপেস্ট, আর নয়নের টুথব্রাশ।
সেলসম্যান অবাক হয়ে বলল, নয়ন কি কোনো আন্তর্জাতিক কোম্পানি?
সান্তা উত্তর দিল, না, নয়ন আমার রুমমেটের নাম!