গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকার একটি রিসোর্টে আয়োজিত ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব-১ এবং জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- রেদোয়ান, জয়, লাবিব, আবির, কাসেম ও রাফি।