মাদারীপুর সদর উপজেলায় ডিবির অভিযানে আটক হন সোহাগ ফকির (৩৫) নামে এক যুবক। এ সময় প্রমাণ নষ্ট করতে ৩১ পিস ইয়াবা গিলে ফেলেন তিনি।
গুরুতর অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল সকালে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডিবির ওসি আবু নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।