জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুর আদালতের সিভিল জজ আহমাদুল কবির সাকিল মঙ্গলবার বিকালে স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়ি পাঠানোর জন্য বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায় চোরেরা। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।