দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবনের অভিযোগে ফজলে রাব্বী (২৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন। গতকাল চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের প্রধানপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। দণ্ডপ্রাপ্ত ফজলে রাব্বী (২৮) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের প্রধানপাড়ার মৃত ইয়ামিনের ছেলে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বলেন, ‘পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসেবনরত অবস্থায় রাব্বী আটক হয়। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।’