সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত সুব্রত সাহা বিকাশ (৩৩) নামের ওই পর্যটকের খোঁজ মেলেনি। সুব্রত সাহা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। জানা গেছে, চারবন্ধু মিলে তারা ঢাকা থেকে সিলেটের সাদা পাথর বেড়াতে এসেছিলেন। দুপুরে সাদা পাথর বিজিবি ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তারা। এ সময় ¯্রান্ডেতের টানে তলিয়ে যান তিনি। ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল কাইয়ুম জানান, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।’