শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সিংহকন্যা ও শিয়ালপণ্ডিত

সাগর আহমেদ
প্রিন্ট ভার্সন
সিংহকন্যা ও শিয়ালপণ্ডিত

এক বনে এক সিংহ বাস করত। পৈতৃক সূত্রে সে ছিল বনের রাজা। তবে সেই সিংহের তেমন পড়াশোনা ছিল না। তাই সে স্বপ্ন দেখত-তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। সেই উদ্দেশ্যে সিংহকন্যাকে শহরে পড়তে পাঠানো হলো। বহু বছর পর পড়াশোনা শেষ করে মেয়ের বাড়ি ফেরার পালা।

খবর শুনে সিংহমশাই বেজায় খুশি। সিংহ বানরকে ডেকে বলল, যাও, জঙ্গলের সবাইকে জানিয়ে দাও, আমার মেয়ে শহর থেকে ডিগ্রি নিয়ে ফিরছে!

বানর রাজার আদেশমতো ঢাকঢোল পিটিয়ে সারা জঙ্গলে খবর ছড়িয়ে দিল।

সিংহকন্যা ও শিয়ালপণ্ডিতপরদিন সকালে সিংহ নিজে মেয়েকে ফুলের মালা পরিয়ে, ঢোলবাদ্য বাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলো। খবর ছড়িয়ে পড়ল এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে। আশপাশের সব বনের রাজা সিংহ, বাঘ, হাতি-সবাই বিয়ের প্রস্তাব নিয়ে আসতে লাগল। সবার ধারণা, এমন শিক্ষিত মেয়ে যে রাজ্যে থাকবে, সেই রাজ্যের উন্নতি আরও বৃদ্ধি পাবে।

কিন্তু বিপদে পড়ে গেল সিংহ রাজা। মেয়ের উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠল। কারণ, সিংহকন্যার একটাই কথা,

-যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকেই আমি বিয়ে করব।

এভাবে কিছুদিন কেটে গেল। দূরদূরান্তের জঙ্গল থেকে রাজার ছেলেরা এলো, ইন্টারভিউ দিল, কিন্তু সবাই ব্যর্থ হলো।

সিংহরাজার কপালে চিন্তার ভাঁজ। মেয়ের বয়সও বাড়ছে। সে আবার বানরকে ডেকে বলল,

-সবাইকে জানিয়ে দাও, যে আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারবে, তার সঙ্গেই  আমার মেয়ের বিয়ে হবে। বানর আবার ঢাকঢোল পিটিয়ে সারা জঙ্গলে ঘোষণা করে দিল।

সন্ধ্যায় বসল প্রশ্নোত্তর সভা। অনেক প্রশ্নের পর সিংহকন্যা শেষ প্রশ্নটি করল,

-‘তারপর?’

এর যথাযথ উত্তর যে দিতে পারবে, তাকেই আমি বিয়ে করব।

সিংহ হুংকার দিয়ে বলল,

-এমন কেউ কি নেই, যে আমার মেয়ের ‘তারপর’-এর উত্তর দিতে পারে?

ঠিক তখনই শিয়ালপন্ডিত উঠে দাঁড়াল।

তাকে দেখে সবার চোখ কপালে উঠল।

সিংহকন্যা বলল,

-কী শিয়াল পন্ডিত, তুমি পারবে?

শিয়াল আমতা আমতা করে বলল,

-জি রাজকন্যা, পারব বটে। তবে আমাকে কিছু সময় দিতে হবে।

সিংহ জিজ্ঞেস করল,

-কতদিন সময় চাও?

-তিন-চার মাস হলেই হবে।

সিংহ হেসে বলল,

-কেন? শহরে গিয়ে পড়াশোনা করবে নাকি?

সঙ্গে সঙ্গে সভায় হাসির রোল পড়ে গেল।

সবাইকে থামিয়ে সিংহকন্যা বলল,

-তিন-চার মাস কেন লাগবে?

শিয়াল মাথা নিচু করে বলল,

-রাজকন্যা, আপনার ‘তারপর’-এর উত্তর দিতে হলে এই সময়টুকু প্রয়োজন।

সিংহকন্যা কিছুক্ষণ ভেবে বলল,

-ঠিক আছে। তোমাকে চার মাস সময় দেওয়া হলো। চার মাস পরে ঠিক এই দিনে, এই সময়ে, এ সভায় তোমার পরীক্ষা নেওয়া হবে। যদি তুমি উত্তর দিতে ব্যর্থ হও, তবে তোমাকে শূলে চড়িয়ে মৃত্যুদন্ড দেওয়া হবে।

উৎসুক জনতা একসঙ্গে চিৎকার করে উঠল,

-ঠিক! ঠিক! ঠিক! ঠিক!

সিংহ বলল,

-তবে তাই থাকল। চার মাস পর আবার এ সভা বসবে।

এই বলে সভার সমাপ্তি হলো।

অতঃপর-চার মাস পর এলো সেই ঐতিহাসিক দিন। জঙ্গলজুড়ে উত্তেজনা। কেউ ভাবছে-শিয়াল তো এমনি এমনি পন্ডিত নয়, নিশ্চয়ই পারবে। আবার কেউ ভাবছে-এত রাজপুত্র যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে শিয়ালের শেষমেশ প্রাণটাই না যায়!

সিংহ সিংহাসনে বসে শিয়ালকে কথা বলার অনুমতি দিল।

শিয়াল সম্মানের সঙ্গে দাঁড়িয়ে বলল,

-রাজকন্যা, আপনি প্রশ্ন শুরু করুন।

সিংহকন্যা বলল,

-তুমি চার মাস সময় নিলে। বলো তো, এই চার মাস কী করলে?

শিয়াল বলল,

-আমি কিছু টাকা ধার করে ধান কিনেছিলাম, রাজকন্যা।

-তারপর?

-ধানের বীজ জমিতে ছিটিয়ে দিলাম।

-তারপর?

-কিছুদিন পর চারা গজালো।

-তারপর?

-সেই চারাগুলো তুলে জমিতে রোপণ করলাম।

-তারপর?

-পানি আর সার দিয়ে চারা বড় করলাম।

- তারপর?

-ধানের শীষ বের হলো, ধান পাকল।

উৎসুক জনতা ‘হা’ করে তাকিয়ে আছে।

সিংহকন্যা আবার বলল,

-তারপর?

-এক সকালে উঠে দেখি, ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে সব ধান খেয়ে নিচ্ছে।

-তারপর?

-আমি আবার ধারদেনা করে বাজার থেকে জাল কিনে আনলাম।

-তারপর?

-পরদিন খুব ভোরে পুরো জমিতে ফাঁদ পেতে ঘাপটি মেরে বসে রইলাম।

-তারপর?

-প্রতিদিনের মতো ঝাঁকে ঝাঁকে চড়ুই এলো, আর সব ফাঁদে আটকা পড়ল।

-তারপর?

-আমি ধরতে গিয়ে দেখি, জালের এক কোণায় বড় একটা ছিদ্র।

-তারপর?

-সেই ছিদ্র দিয়ে চড়ুই পাখিগুলো ফুড়ুত ফুড়ুত করে উড়ে যেতে লাগল।

- তারপর?

-ফুড়ুত।

-তারপর?

-ফুড়ুত।

-তারপর?

-ফুড়ুত, ফুড়ুত, ফুড়ুত...

এটাই হলো আপনার ‘তারপর’-এর উত্তর, রাজকন্যা।

মুহূর্তেই পুরো সভা করতালিতে ফেটে পড়ল।

সিংহকন্যা শিয়ালপন্ডিতকে বিজয়ী ঘোষণা করল। শিয়ালপন্ডিত বিজয়ের হাসি হাসল। অতঃপর দিনক্ষণ  ঠিক করে, সিংহ রাজার দেওয়া কথা অনুযায়ী ধুমধাম করে বিয়ে হলো শিয়াল পন্ডিত ও সিংহকন্যার।

এই বিভাগের আরও খবর
লিখতে পারো তুমিও
লিখতে পারো তুমিও
আঁকি বুকি
আঁকি বুকি
বটবৃক্ষের ছায়া
বটবৃক্ষের ছায়া
ফিফা ছাব্বিশ
ফিফা ছাব্বিশ
বৃষ্টি ভিজে
বৃষ্টি ভিজে
বৃষ্টি বাদল নামে
বৃষ্টি বাদল নামে
উড়ে এলো টুনটুনি
উড়ে এলো টুনটুনি
রাজা কাঁঠাল
রাজা কাঁঠাল
বাবা প্রিয়মুখ
বাবা প্রিয়মুখ
বিশ্বকাপ!
বিশ্বকাপ!
বিশ্বকাপের ফুটবল
বিশ্বকাপের ফুটবল
দাদুর বাহাদুরি
দাদুর বাহাদুরি
সর্বশেষ খবর
অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুড়িগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক
কুড়িগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি প্রস্তুতি ও অগ্নিনির্বাপণ মহড়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জরুরি প্রস্তুতি ও অগ্নিনির্বাপণ মহড়া

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের সাজা পেল যুবক
অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের সাজা পেল যুবক

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান
বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না
রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না

২ ঘণ্টা আগে | অর্থনীতি

দাম্পত্যজীবন আগলে রাখুন
দাম্পত্যজীবন আগলে রাখুন

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি

২ ঘণ্টা আগে | জাতীয়

ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী
ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

১১ জনকে আসামি করে হত্যা মামলা করলেন বাবা
১১ জনকে আসামি করে হত্যা মামলা করলেন বাবা

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার
মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল
লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ম্যারাডোনা থেকে মেসি: যেভাবে আর্জেন্টিনার প্রেমে পড়েছে বাংলাদেশ
ম্যারাডোনা থেকে মেসি: যেভাবে আর্জেন্টিনার প্রেমে পড়েছে বাংলাদেশ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বরিশালের এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪৬
বরিশালের এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪৬

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

জমি নিয়ে বিরোধ: দিনে হাতাহাতি, রাতে মিলল যুবকের লাশ
জমি নিয়ে বিরোধ: দিনে হাতাহাতি, রাতে মিলল যুবকের লাশ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবা জব্দ, ২৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবা জব্দ, ২৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১
মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লালবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
লালবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

৪ ঘণ্টা আগে | নগর জীবন

বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা: ৩ নৌকা জব্দ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা: ৩ নৌকা জব্দ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস
টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

৫ ঘণ্টা আগে | জাতীয়

স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান
স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

৫ ঘণ্টা আগে | শোবিজ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট
নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

৫ ঘণ্টা আগে | জাতীয়

সিলেটে বাজারে যাওয়ার পথে যুবক খুন
সিলেটে বাজারে যাওয়ার পথে যুবক খুন

৫ ঘণ্টা আগে | চায়ের দেশ

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

নওগাঁয় সেলাই মেশিন ও কৃষি বীজ বিতরণ
নওগাঁয় সেলাই মেশিন ও কৃষি বীজ বিতরণ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

১৫ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

১৮ ঘণ্টা আগে | জাতীয়

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ
সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস
গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি
হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম
দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম

১২ ঘণ্টা আগে | জাতীয়

প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম
প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সকালে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি
সকালে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি

১৮ ঘণ্টা আগে | জীবন ধারা

এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার
সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার

১০ ঘণ্টা আগে | অর্থনীতি

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি
বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প
ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার
বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৭ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত
তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত

১৪ ঘণ্টা আগে | জাতীয়

এলপি গ্যাসের দাম কমল
এলপি গ্যাসের দাম কমল

১২ ঘণ্টা আগে | অর্থনীতি

ব্রাজিলের সামনে কঠিন পথ
ব্রাজিলের সামনে কঠিন পথ

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট র‌্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের
ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট র‌্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ
বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান
খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স
জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ধাপে ধাপে ইউপি নির্বাচন
ধাপে ধাপে ইউপি নির্বাচন

প্রথম পৃষ্ঠা

আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির
আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির

মাঠে ময়দানে

হাজার হাজার ভুয়া আসামি
হাজার হাজার ভুয়া আসামি

প্রথম পৃষ্ঠা

আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে
আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে

প্রথম পৃষ্ঠা

নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার
নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার

প্রথম পৃষ্ঠা

শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা
শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা

পেছনের পৃষ্ঠা

ইংল্যান্ড যাবে কত দূর
ইংল্যান্ড যাবে কত দূর

মাঠে ময়দানে

পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ
পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ

পেছনের পৃষ্ঠা

৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি
৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি

পেছনের পৃষ্ঠা

তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে

প্রথম পৃষ্ঠা

২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর
২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর

দেশগ্রাম

ভিটামাটি হারাচ্ছে মানুষ
ভিটামাটি হারাচ্ছে মানুষ

পেছনের পৃষ্ঠা

কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত
কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত

পেছনের পৃষ্ঠা

‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন
‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন

প্রথম পৃষ্ঠা

মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান
মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে
শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে

প্রথম পৃষ্ঠা

ওরা বাড়ি ফিরছিলো
ওরা বাড়ি ফিরছিলো

সাহিত্য

দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ
দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ

সম্পাদকীয়

উপকরণ আছে শুধু সেবা নেই
উপকরণ আছে শুধু সেবা নেই

নগর জীবন

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

প্রথম পৃষ্ঠা

সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ
সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ

সাহিত্য

যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম

প্রথম পৃষ্ঠা

সহজ হচ্ছে ভিসা নীতি
সহজ হচ্ছে ভিসা নীতি

প্রথম পৃষ্ঠা

মনে পড়ে সেই ক্যামেরুনের কথা
মনে পড়ে সেই ক্যামেরুনের কথা

মাঠে ময়দানে

মেঘমেদ
মেঘমেদ

সাহিত্য

দুটি কবিতা
দুটি কবিতা

সাহিত্য

বাম্পার ফলন, তবু হতাশ পাটচাষিরা
বাম্পার ফলন, তবু হতাশ পাটচাষিরা

দেশগ্রাম

গাছে বেঁধে নির্যাতন যুবকের মৃত্যু
গাছে বেঁধে নির্যাতন যুবকের মৃত্যু

দেশগ্রাম

বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া

মাঠে ময়দানে