আজ সারা দিন বৃষ্টি ভিজে
ভাবছি মনে মনে,
দলবেঁধে সব বন্ধু মিলে
ঘুরবো সবুজ বনে।
বৃষ্টি ভিজে খেলার মাঠে
বাঁধব সবে জুটি,
জল, কাদার ওই মাঠের মাঝে
করব লুটোপুটি।
বৃষ্টি ভিজে পুকুর নেমে
করব মজা খুব,
আনন্দেতে পুকুর জলে
সবাই দিব ডুব।
বৃষ্টি ভিজে নৌকা করে
মাখব গায়ে হাওয়া,
নৌকা বেয়ে মনের সুখে
হবে রে গান গাওয়া।