আমার এক দাদু ছিল
নাম তার বাহার
সন্ধ্যেবেলা খেতে বসে
রোজ সেকি আহার!
মুখে তাহার রুচি ছিল
খেতে দারুণ বেশ
খেতে খেতে বলত আহা
মুখে দারুণ রেশ।
সব খাবার গিলিয়ে খেত
লুচি কিংবা পুরি
খাওয়ার বেলা তাইরে নাইরে
করত কত বাহাদুরি।
হঠাৎ একদিন ফুটুস করে
পেটটি গেল ফুলে
বাহার দাদুর পেটটি যেন
চলছে হেলে দুলে।