আবার বিশ্ব রঙিন হলো
মাঠে নামল দল,
খেলোয়াড়দের পায়ে পায়ে
ডিগবাজি খায় বল।
মেসির পায়ে বল এসেছে
মাঠে শোরগোল,
দুর্দান্ত এক লাথি মেরে
গোল দিয়েছে গোল।
ভালো খেলা খেলবে যারা
তারাই জিতবে কাপ,
এবার খেলা চাউর মেলা
বাড়ছে মাঠে চাপ।
দল পছন্দের মানুষগুলো
নিচ্ছে দলের খোঁজ,
টিভির পর্দায় খেলা দেখে
হাততালি দেয় রোজ।
খেলার মাঠে চলছে লড়াই
দেখছে কোটি লোক,
সবাই চাচ্ছে নিজের দলটা
বিশ্বজয়ী হোক।