গ্রীষ্মের শেষে বর্ষা এসে
বৃষ্টি বাদল নামে,
দিবারাতি বৃষ্টি সাথী
কভু নামে থামে।
গাছের ডালে টিনের চালে
বৃষ্টি পড়ে ঝরে,
বৃষ্টি পড়ে মিষ্টি স্বরে
টাপুরটুপুর করে।
দমকা হাওয়া করে ধাওয়া
বিদ্যুৎ চমকায় সাথে,
কেউ নেই মাঠে রাস্তাঘাটে
বর্ষার বৃষ্টিপাতে।
ব্যাঙে ডাকে ফাঁকে ফাঁকে
ঘ্যাঙর ঘ্যাঙর করে,
বৃষ্টি পড়ে মিষ্টি স্বরে
নদীনালা ভরে।