মা হাসে খুকি হাসে
হাসে গোঁফ নেড়ে পুশি
আজ যে খুকির জন্মদিন
বাড়িতে সবাই খুশি।
কুমির বাঘে বাজায় ঢোল
সিংহ বাজায় ঐ বাঁশি
ময়ূর নাচে ঐ নূপুর পায়ে
ব্যাঙ বাজায় সোনার কাঁসি।
হাসি হাসি আর হাসি
হাসেও বাড়ির ঐ দাসী
খুকি দেয় সোনার হাসি
সব হাসি ভালোবাসি।
মা হাসে খুকি হাসে
হাসে গোঁফ নেড়ে পুশি
আজ যে খুকির জন্মদিন
বাড়িতে সবাই খুশি।
কুমির বাঘে বাজায় ঢোল
সিংহ বাজায় ঐ বাঁশি
ময়ূর নাচে ঐ নূপুর পায়ে
ব্যাঙ বাজায় সোনার কাঁসি।
হাসি হাসি আর হাসি
হাসেও বাড়ির ঐ দাসী
খুকি দেয় সোনার হাসি
সব হাসি ভালোবাসি।