বিশ্বকাপের ফুটবল খেলা
সবার অন্তরে,
ছেলে-বুড়ো সবাই মিলে
প্রতিযোগিতা করে।
আর্জেন্টিনা আর ব্রাজিলকে
নিয়ে যে মাতামাতি,
কোন দেশ জিতবে এবার
কেটে যায় রাতি!
ছাত্র-ছাত্রীর লেখাপড়ায়
নেই আর মন,
হার-জিত নিয়ে ওরা
ভাবে সারাক্ষণ।
কাজকর্ম ফেলে সবাই
বল খেলা দেখে,
পতাকাগুলো উড়ছে আজ
জনতার মুখে।