একটি মানুষ নীরব সাধক
কষ্টে গড়া হাড়,
হাসির মাঝে লুকায় সে যে
অনেক হাহাকার।
শৈশবজুড়েই আঙুল ধরে
বাবাই পরম টানে,
হাজার বিপদ ঝড়ের মাঝে
আগলে রাখেন মনে।
চশমার ফাঁকে ক্লান্ত দৃষ্টি
উপার্জনের ঘাম,
পেয়েছেন বাবা এ জীবনে
ছেঁড়া জামার দাম।
কালো মেঘের আকাশতলে
তিনিই আমার আলো,
বাবাকে আজ হারিয়ে তাই
লাগে না কিছুই ভালো।