বৈশাখের এক ঝড়ে
টুনটুনিদের ছোট্ট বাসা
ভেঙে গেছে পড়ে।
কাঁদছে পাখির ছানা
মা পাখিটা কোথায় গেল
নেইতো কারও জানা।
ভাবছি কেমন হবে
পাখির জন্য খাবার নিয়ে
দৌড়ে এলো সবে।
ছানা খাবার খায় না
চিহিচিহি ডাকে শুধু
উড়ে কোথাও যায় না।
আমরা সবাই মিলে
পাখির ছানা তুলে দিলাম
ডালিম গাছের ডালে।
তারপরে যা হলো
ছানা দেখে টুনটুনিটা
একাই উড়ে এলো।