কাঁঠাল তোমার শরীরজুড়ে
মস্ত কাঁটার আঁড়া
আমার কাছে লাগে যেন
আকাশ ভরা তারা।
কোয়াগুলো সাজানো যে
মুক্তদানার মতো
খেতে থাকি ইচ্ছে খুশি
মা ভেঙে দেয় যত।
মধুমাসের মধুমাখা
খেয়ে ভরে মন
খাবে যদি আসো তবে
রইল নিমন্ত্রণ।
কাঁঠাল তোমার শরীরজুড়ে
মস্ত কাঁটার আঁড়া
আমার কাছে লাগে যেন
আকাশ ভরা তারা।
কোয়াগুলো সাজানো যে
মুক্তদানার মতো
খেতে থাকি ইচ্ছে খুশি
মা ভেঙে দেয় যত।
মধুমাসের মধুমাখা
খেয়ে ভরে মন
খাবে যদি আসো তবে
রইল নিমন্ত্রণ।