আম পেকেছে জাম পেকেছে
তাল পেকেছে গাছে,
লিচুর গায়ে লালচে রংয়ের
প্রজাপতি নাচে।
কাঁঠাল বনে ঢুকছে মাছি
গন্ধে গেছে ভরে,
বাঙ্গি-তরমুজ সব পেকেছে
পাশের ভিটা-চরে।
মধুমাসের এসব জাদু
নতুন কিছু তবে?
বোনের বাড়ি পিসির বাড়ি
নিয়ে যেতে হবে।
তাই-তো খোকা ঘুরে শুধু
মায়ের পিছু পিছু,
বাবার কাছে সম্মতি চায়
মাথা করে নিচু।