বিশ্বকাপের উৎসবেতে
উচ্ছ্বসিত সবাই,
খুশির ছলে বারবিকিউ
করছে গরু জবাই।
কারও বাড়ির দেওয়ালেতে
দিচ্ছে হরেক রং,
কেউবা আবার ফেসবুকেতে
করছে নানান ঢং।
খেলোয়াড় আর খেলা নিয়ে
চলছে মাতামাতি,
তুচ্ছ বিষয় কেন্দ্র করে
করছে হাতাহাতি।
যতই তারা ভালো খেলুক
দলতো ভিন্নদেশি
বন্ধ হোক ভাইয়ে ভাইয়ে
এসব রেশারেশি।
নিজের দেশটা ভালোবাসি
সুস্থ রাখি মন
আমরা সবাই বাংলাদেশি
সবার আপনজন।