অত্যন্ত আশার কথা এবং সময়ের দাবি এটা। সহজ হচ্ছে ভিসানীতি। দেশিবিদেশি বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ‘ভিসানীতি-২০২৬’ অনুমোদন করেছে সরকার। বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়ার আরও সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসাসহ দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, আমাদের বিপুল সম্ভাবনাময় পর্যটন খাতকে উৎসাহিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা জোরদার করাই লক্ষ্য হওয়া উচিত। এসবের বাস্তবায়ন সামনে রেখেই প্রণয়ন করা হচ্ছে নতুন ভিসা নীতিমালা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। আগে ভিসানীতি ছিল পারস্পরিক সমতার ভিত্তিতে। কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা লক্ষণীয় এবং স্পষ্ট যে সব ক্ষেত্রে আমাদের জন্য তা লাভজনক নয়। বরং কোনো কোনো দেশ থেকে যদি অধিকসংখ্যক ব্যক্তি, বিশেষত ব্যবসায়ী বা উদ্যোক্তারা আসেন-তা দেশ-জাতির জন্য কল্যাণই বয়ে আনবে। কারণ তারা এখানে বিনিয়োগ করবেন। তাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যেটা বর্তমানে খুব জরুরি। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ স্বৈরশাসনে আইন, বিচার, প্রশাসনসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মর্যাদা হারিয়েছিল। মানবাধিকার ভূলুণ্ঠিত এবং দুদক বা নির্বাচন কমিশন পর্যন্ত দলীয়করণের খড়গে আহত, পঙ্গু, মেরুদণ্ডহীন হয়ে পড়ে। এমনকি আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল। ব্যাংক খাতে দুবর্ৃৃত্তায়ন, দখল এবং বেশুমার লুটপাট ও লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচারে জাতীয় অর্থনীতি যখন দেউলিয়া প্রায়-এমন একটা চরম নৈরাজ্যের সময়, চব্বিশের আগস্টে অনিবার্য পরিণতি লাভ করে স্বৈরসরকার। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে পতন ও পলায়ন ঘটে স্বৈরাচারের। মাঝে অন্তর্বর্তী সরকার শুধু অস্তিত্ব রক্ষা ছাড়া তেমন কিছুই করতে পারেনি। অসংখ্য শিল্পকারখানা বন্ধ থেকেছে। অনেক ঢাকঢোল পেটালেও বিনিয়োগ আসেনি। এখন গোটা গুরুদায়িত্ব বর্তেছে সাড়ে চার মাসের নবীন সরকারের ওপর। তারা দৃঢ় পদক্ষেপেই সামলে ওঠে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ভিসানীতি সহজ করাও তেমনই একটা ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে দেশের অর্থ-বাণিজ্য-বিনিয়োগ, কর্মসংস্থান-পর্যটনসহ সব ক্ষেত্রে বেগবান অর্থপ্রবাহ ঘটুক, জাতীয় অর্থনীতি ঋদ্ধ হোক-এটাই সবার প্রত্যাশা।
শিরোনাম
- বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
- আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
- নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
- পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
- ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
- ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
- রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
- গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
- স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
- ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
- ‘আগামীর অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’
- জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী
- আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
- আর্জেন্টিনাকে হারানোর ছক ফাঁস করল কেপ ভার্দে
- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক
- গত ২০ বছরের ক্ষতি ৫ বছর কাজের মাধ্যমে পূরণ করে দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
- বিদ্যালয় নেই তিন গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
- গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
- বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি
- সুদানের এল-ওবেইদে মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের ‘রেড অ্যালার্ট’
নতুন ভিসানীতি
সুফল বয়ে আনুক শিল্প-বাণিজ্য বিনিয়োগে
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম