রাজধানী ঢাকা থেকে হারিয়ে যাচ্ছে গাছপালা ও সবুজের সমারোহ। কংক্রিটের এই নগরীতে স্বস্তিতে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে একজন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের জন্য তিনটি প্রাপ্তবয়স্ক গাছ প্রয়োজন, সেখানে ঢাকায় প্রতি ২৮ জনের জন্য রয়েছে মাত্র একটি। ফলে বিশুদ্ধ বাতাসের অভাবে তৈরি হচ্ছে নীরব স্বাস্থ্যঝুঁকি। পরিবেশবিদ, বন বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, রাজধানীর সবচেয়ে বড় সংকটগুলোর একটি এখন গাছের ভয়াবহ ঘাটতি। এর প্রভাব শুধু পরিবেশেই নয়, মানুষের ফুসফুস, হৃদ্যন্ত্র, মস্তিষ্ক এমনকি সামগ্রিক জনস্বাস্থ্যের ওপর পড়ছে। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ অনুযায়ী, বর্তমানে রাজধানীর জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। বন বিভাগ ও যুক্তরাষ্ট্রের ইউএস ফরেস্ট সার্ভিস পরিচালিত ‘আরবান ট্রি ইনভেনটরি অব ঢাকা সিটি’ জরিপে দেখা গেছে, ৩০৬ বর্গকিলোমিটারের পুরো ঢাকায় গাছের সংখ্যা মাত্র ১৩ লাখ। অর্থাৎ প্রতি ২৮ জন মানুষের জন্য রয়েছে একটি গাছ। অথচ বছরের পর বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচির নামে সরকারের কোটি কোটি টাকা খরচ করে ঢাকা শহরে গাছ লাগানোর নামে অর্থ আত্মসাৎই নিশ্চিত হয়েছে। প্রতিটি মানুষের জন্য প্রয়োজন হয় ৫৫০ লিটার অক্সিজেন। এজন্য দরকার তিনটি পূর্ণ বয়স্ক গাছ। রাজধানী ঢাকায় ১০ কোটি গাছের প্রয়োজন। বর্তমানে রাজধানীতে যে ১৩ লাখ গাছ আছে তা দিয়ে ১০ লাখের চাহিদা পূরণ করা যায় না, তা সহজেই অনুমেয়। বর্তমান সরকার দেশের শহর নগর অঞ্চলে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ঢাকাসহ মহানগরগুলোতে ১ কোটি ২৫ লাখ চারা লাগানোর পরিকল্পনা নিয়েছে। এগুলো সব ঢাকা মহানগরীতে লাগানো হলেও তা রাজধানীর চাহিদা পূরণ হবে না। শুধু ঢাকা নয়, সারা দেশকে সবুজের আস্তরণে ভরতে বৃক্ষরোপণকে আন্দোলনে পরিণত করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের এ আন্দোলনে সম্পৃক্ত করা যেতে পারে। এজন্য তাদের পুরস্কৃত করার ব্যবস্থা থাকতে হবে। রাজধানীতে যেসব বাড়িতে গাছ নেই, তাদের ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবও বিবেচনায় আনা উচিত। অস্তিত্বের স্বার্থেই সবুজের সমারোহ বাড়াতে হবে।
শিরোনাম
- কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
- চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
- ছাত্রীকে একান্তে দেখা করতে বলার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
- ‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক
- ১৭ বছর পর রায়; কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন
- রেকর্ড দাবদাহে স্পেনে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু
- ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…
- ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!
- কুষ্টিয়ার মানসিক ভারসাম্যহীন সেই যুবক নেপালের নাগরিক
- যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু
- রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের
- রাতে ইংল্যান্ড-কঙ্গো লড়াই, ফের কি ঘটবে বড় অঘটন?
- যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার
- গ্যাস সরবরাহ নিশ্চিতে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
- রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জে নাগরিক সেবার মান ও গতি বাড়াতে জেলা প্রশাসনের গণশুনানি
- রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট
গাছহীন ঢাকা
সৃষ্টি করছে অস্তিত্বের সংকট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর